News Report In Details

#32. চট্টগ্রাম-কুনমিং ফ্লাইট চালুর চিন্তা:হেলথ ট্যুরিজমের নতুন কেন্দ্র কুনমিং?

1 year, 1 month ago

নিজস্ব প্রতিবেদক: মো: তাসনিম রহমান


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর চীনে রাষ্ট্রীয় সফরের পর হেলথ ট্যুরিজমের নতুন গন্তব্য হতে পারে চীনের কুনমিং শহর। চিকিৎসার মানের দিক দিয়ে কুনমিং এর স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করেন বাংলাদেশ থেকে যাওয়া কয়েক ডজন রোগী। চিকিৎসা ব্যয়ের প্রেক্ষিতে কুনমিং বেশ সহনীয় পর্যায়ে রয়েছে বলে জানান চীনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: নাজমুল ইসলাম। তিনি বলেন,” কুনমিংয়ের হাসপাতালে বাংলাদেশিদের জন্য আলাদা ফ্লোর বরাদ্দ রাখা হয়েছে। চিকিৎসার খরচ সহনীয়। একজন চীনা নাগরিকের সমান ফি-ই দিয়ে থাকেন একজন বাংলাদেশি রোগী।" তবে চিকিৎসাসেবার মান ও খরচ সহনীয় হলেও চড়া বিমানভাড়ার কারণে দুর্ভোগ পোহাতে হবে বাংলাদেশি রোগীদের। আর এই সমস্যার সমাধানের লক্ষ্যেই চীনের দক্ষিণাঞ্চলীয় শহর কুনমিং এ পূর্বাঞ্চলের মানুষদের সহায়তা করতে বন্দরনগরী চট্টগ্রাম থেকে কুনমিং রুটে ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে চায়না ইস্টার্ন এয়ারলাইনস।আজ শনিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

চীন ইতোমধ্যে বাংলাদেশি রোগীদের চিকিৎসার জন্য কুনমিংয়ের চারটি হাসপাতাল নির্ধারিত করেছে।

কর্মকর্তারা জানান, চট্টগ্রাম-কুনমিং রুটে সরাসরি ফ্লাইট চালু হলে যাতায়াত ব্যয় ও সময় কমে আসবে। ফলে আরও বেশিসংখ্যক বাংলাদেশি সহজে চীনের স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

রাষ্ট্রদূত নজরুল ইসলাম  আরও জানিয়েছেন,”কুনমিং ভ্রমণ সহজ করতে ঢাকা থেকে কুনমিং রুটে বিমানভাড়া কমানোর উদ্যোগও নিয়েছে ঢাকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।”